৬০ উর্ধ ব্যাক্তিদের বাড়ি বাড়ি গিয়ে করোণার ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি শুরু - The News Lion

৬০ উর্ধ ব্যাক্তিদের বাড়ি বাড়ি গিয়ে করোণার ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি শুরু

 


দি নিউজ লায়ন;  পশ্চিম মেদিনীপুর জেলায় আশা কর্মীরা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ৬০ উর্ধে থাকা ব্যক্তিদের তথ্য জোগাড় করছেন । জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল জানান ,  সেই কাজ শেষ হলেই আশা কর্মীরা তাঁদের বাড়িতে গিয়ে ভ্যাকসিন দিয়ে আসবেন । 


তিনি বলেন ষাটোর্ধ্ব ব্যাক্তিদের বাড়িতে গিয়ে করোনার ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে তাদের আর কোন স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে করোনার ভ্যাকসিন নিতে হবে না। পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতরের এই উদ্যোগে খুশি বয়স্ক মানুষেরা। 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.